KIMIYA

Returns Policy

কখন ফেরত বা বদল হয়, কখন হয় না।

যে তিন ক্ষেত্রে ফেরত বা বদল হয়

  1. ভাঙা বা লিক করা বোতল হাতে পেলে।
  2. ভুল বা ভিন্ন পণ্য পেলে: অর্ডারের সঙ্গে ঘ্রাণ বা মাপ না মিললে।
  3. টেস্টারের চেয়ে নিম্নমানের তেল পেলে: যে ঘ্রাণের টেস্টার নিয়েছিলেন, মূল বোতলের তেল তার চেয়ে স্পষ্টভাবে আলাদা বা নিম্নমানের হলে।

কীভাবে জানাবেন

  • পার্সেল পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে WhatsApp-এ (01356511098) জানান।
  • অর্ডার নম্বর এবং সমস্যার ছবি বা ভিডিও পাঠান। পার্সেল খোলার ভিডিও থাকলে সবচেয়ে ভালো।
  • পণ্য, বাক্স ও প্যাকেজিং যেমন পেয়েছেন তেমন রেখে দিন।

আমরা যা করি

যাচাই করে একই পণ্য বদলে দিই, অথবা টাকা ফেরত দিই; কোনটি চান, আপনি বেছে নেবেন। ফেরত পাঠানোর ব্যবস্থা আমরা WhatsApp-এ জানিয়ে দিই।

যে ক্ষেত্রে ফেরত হয় না

  • ঘ্রাণ পছন্দ হয়নি বা মত বদলেছে। ঘ্রাণ ব্যক্তিগত পছন্দের বিষয়; এই কারণেই আগে 1 ml টেস্টারে চিনে নেওয়ার ব্যবস্থা আছে।
  • ২৪ ঘণ্টা পার হওয়ার পর জানানো হলে।
  • টেস্টার।

টেস্টারের দাম সমন্বয়

টেস্টারে আগে চিনে নিন। 30 দিনের মধ্যে একই ঘ্রাণের 6 বা 12 ml অর্ডার করলে টেস্টারের দামের অর্ধেক বাদ যাবে। প্রতি ঘ্রাণে একটি টেস্টারে প্রযোজ্য; হিসাব আপনার ফোন নম্বর ধরে। টাকা নগদে ফেরত হয় না; অর্ডারের দাম থেকে বাদ যায়।

সর্বশেষ হালনাগাদ: ১১ নভেম্বর ২০২৬