Delivery Policy
সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি।
খরচ ও সময়
| এলাকা | চার্জ | সময় |
|---|---|---|
| ঢাকার ভেতরে | ৳70 | ১–২ দিন |
| ঢাকার বাইরে | ৳130 | ২–৪ দিন |
সময় গোনা হয় পেমেন্ট নিশ্চিত হওয়ার পর থেকে। ডেলিভারি চার্জে আমরা লাভ রাখি না; কুরিয়ারের আসল খরচই নেওয়া হয়। কুরিয়ারের রেট বদলালে এই পাতা হালনাগাদ হবে।
পেমেন্ট
পুরো পেমেন্ট অগ্রিম: bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফার। ক্যাশ অন ডেলিভারি নেই। পেমেন্ট মিলিয়ে নেওয়ার পর পার্সেল কুরিয়ারে দেওয়া হয়।
ট্র্যাকিং
কুরিয়ারে বুকিং হলে ট্র্যাকিং নম্বর আপনার WhatsApp-এ পাঠানো হয়।
পার্সেল হাতে পেলে
- খোলার সময় একটি ছোট ভিডিও করে রাখুন। কোনো সমস্যা থাকলে এটি সবচেয়ে সহজ প্রমাণ।
- ভাঙা, লিক বা ভুল পণ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যে জানান। বিস্তারিত: Returns policy।
দেরি হলে
ছুটি, খারাপ আবহাওয়া বা কুরিয়ারের চাপে কখনো কখনো দেরি হতে পারে। এমন হলে আমরা WhatsApp-এ জানাই। পাঠানোর আগে ঠিকানা ও ফোন নম্বর মিলিয়ে নিন; ভুল থাকলে ডেলিভারি দেরি হয়।
যোগাযোগ
WhatsApp 01356511098, ইমেইল hello@kimiyafragrance.com।
সর্বশেষ হালনাগাদ: ১১ নভেম্বর ২০২৬
